Saturday, January 7, 2017

তোমার চিঠি


  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ পাষাণী তুমি পাষাণী
  • সুরকারঃ রাজেশ ঘোষ
  • গীতিকারঃ প্রদীপ সাহা
তোমার চিঠি পড়ে
গতকাল রাতে
একা একা কেঁদেছি নীরবে
মন জুড়ে ছিল শুধু বেদনা হাহাকার
আসেনি দু’চোঁখে ঘুম তোমাকে ভেবে।।
নিশ্চুপ নগরী নিস্তব্ধতা
আমি ছাড়া কেউ আর জেগে ছিল না
তোমার পাঠানো সেই পুরোনো ছবি আর
পুরনো স্মৃতিতে ছিলাম ডুবে
তোমার চিঠি পড়ে
গতকাল রাতে
একা একা কেঁদেছি নীরবে
ব্যর্থতা জিবনের সংগী এখন
পরাজিত ভালবাসা কস্ট বাড়ায়
বুকের জমানো ব্যথা
করে শুধু তোলপাড়
হৃদয় বিষাদে ভরে যায়
তোমার চিঠি পড়ে
গতকাল রাতে
একা একা কেঁদেছি নীরবে
মন জুড়ে ছিল শুধু বেদনা হাহাকার
আসেনি দু’চোঁখে ঘুম তোমাকে ভেবে।।
তোমার চিঠি পড়ে
গতকাল রাতে
একা একা কেঁদেছি নীরবে

দু’চোঁখের নাম আমি শ্রাবণ দিলাম



  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ শর্ত
  • সুরকারঃ নাজির মাহমুদ
  • গীতিকারঃ আনোয়ার হোসাইন

দু’চোঁখের নাম আমি শ্রাবণ দিলাম
বুকের নাম দিলাম কষ্ট
জীবন ঘিরে আমার বর্ষার আনাগোনা
কখনো আসেনি বসন্ত।।
এই যে দুটি হাত
কত দিন কত রাত
ছুয়ে গেছে আগুনের বৃষ্টি
ছোয় নি তো কারো মন
জানি না সে কী কারণ
হলো না তো কোন কিছু সৃষ্টি
এক বেদনার নীল সমুদ্র পাড়ি দিয়ে
আজ আমি বড় বেশি ক্লান্ত ।।
দু’চোঁখের নাম আমি শ্রাবণ দিলাম
বুকের নাম দিলাম কষ্ট
এই যে পোড়া মন
কেঁদে মরে সারাক্ষন
দেখলো না কেউ এসে কোনদিন
এই বুক এই মুখ
জানলো না কী যে সুখ
মরুভূমি রয়ে গেল চিরদিন ।।
এই মরুময় বুকে তৃষ্ণার জল খোঁজে
আজ আমি বড় বেশি ক্লান্ত ।।
দু’চোঁখের নাম আমি শ্রাবণ দিলাম
বুকের নাম দিলাম কষ্ট
জীবন ঘিরে আমার বর্ষার আনাগোনা
কখনো আসেনি বসন্ত।।
জীবন ঘিরে আমার বর্ষার আনাগোনা
কখনো আসেনি বসন্ত।।
দু’চোঁখের নাম আমি শ্রাবণ দিলাম
বুকের নাম দিলাম কষ্ট

কি ক্ষতি করেছি


  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ বাতাসে প্রেম উড়িয়ে দিও
  • সুরকারঃ রাজেশ ঘোষ
  • গীতিকারঃ প্রদীপ সাহা সুর

  • প্রতিহিংসা ছিল তোমার মনে
    প্রেম বলে কোন কিছু ছিলনা
    নিষ্ঠুর ছলনায় আঘাতে বেদনায়
    দিয়েছো অনেক যন্ত্রণা
    কি ক্ষতি করেছি তোমার বলোনা ।।
    দুঃখ বাসা বাধে বুকে
    চোখ দুটো ভরে কান্নায়
    তোমারই কারণে এ জীবন
    অন্ধকারে শুধু ঢেকে যায়
    নিষ্ঠুর ছলনায় আঘাতে বেদনায়
    দিয়েছ অনেক যন্ত্রনা
    কি ক্ষতি করেছি তোমার বলোনা ।।
    ভেঙ্গেছ হ্রদয় কী দোষে
    কী ছিল ভুল আমার
    এ কোন খেলা খেলেছ
    আমারই সাথে তুমি বারবার
    নিষ্ঠুর ছলনায় আঘাতে বেদনায়
    দিয়েছ অনেক যন্ত্রনা
    কি ক্ষতি করেছি তোমার বলোনা ।।
    প্রতিহিংসা ছিল তোমার মনে
    প্রেম বলে কোন কিছু ছিলনা
    নিষ্ঠুর ছলনায় আঘাতে বেদনায়
    দিয়েছো অনেক যন্ত্রণা
    কি ক্ষতি করেছি তোমার বলোনা ।।

কিছুই নাকি দেইনি তোমায়

  • শিল্পীঃ কুমার বিশ্বজিত
  • অ্যালবামঃ স্বপ্নের আনাগোনা
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ লিটন অধিকারী রিন্টু
কিছুই নাকি দেইনি তোমায়
বলো কে করেছে নিঃস্ব আমায়।
প্রেমেরই এক বৃন্দাবনে ছিলাম রাজা
তুমি ছিলে প্রেমে উদাস দুঃখিনি এক প্রজা
তোমায় সুখে রাখতে গিয়ে
খাজনাবিহীন থাকতে দিয়ে
রাজ্য গেল হায়।।
রাজকোষে জমা করে রেখেছি যা আমি
রাখিনি কিছুই যে তার দিয়েছি তো সবই
তোমার ঘরে আলো দিতে
প্রাসাদ আমার সেদিন থেকে
আঁধার হলো হায়।।

এতো রাগ নয় এ যে অভিমান



  • শিল্পীঃ মান্না দে
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি
এতো রাগ নয় এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার
আরো বেশী কাছে পাওয়ার ছল ভরা গান এ যে অভিমান।।
জানো না কি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো
যাতে ঐ পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো
অভিমান এমনি করেই অনেক বেশী
আরো অনেক বেশী বাড়ায় মনের টান।।
মাঝে মাঝে মন্দ হলেও মন্দ কি
কাঁটা না বিঁধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি।
আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝে মাঝে।
যাতে ঐ একটানা সুর নতুন করে বুকে বাজে
বিরহের জ্বালার পরেই মধুর লাগে বড় মধুর লাগে মিলন সুধা পান।।

এই জীবন একটা নদী ছিল


  • শিল্পীঃ কুমার বিশ্বজিত
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
  • গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল

এই জীবন একটা নদী ছিল
নদীতে প্রাণ নৌকা ছিল
নৌকাতে মন মাঝি ছিল
মাঝির হাতে বাঁশি ছিল
সেই বাঁশিতে ধরল যখন সুর
তুমি তখন যোজন যোজন দূর।।
চিতায় যেমন মানুষ পোড়ে
তেমনি করে পোড়ে আমার মন
সে ধোঁয়াতে জন্মেরে মেঘ
চোখেতে তাই বৃষ্টি সারাক্ষণ।।
এই চোখে এক আকাশ ছিল
আকাশ ভরা তারা ছিল
তারার মাঝে চাঁদটা ছিল
চাঁদের মাঝে আলো ছিল
সেই আলোতে ভাঙলো যেদিন রাত
দেখি তুমি ছেড়ে গেছ হাত।
মাটির তলায় মানুষ ঘুমায়
সেই ঘুম আমার চোখে রে
এই জগতে নাই রে আমি
চলে গেছি অন্যলোকে রে।।
এই মনে একটা বাগান ছিল
বাগানে এক গোলাপ ছিল
গোলাপের এক ভ্রমর ছিল
ভ্রমরের এক বন্ধু ছিল
দুই বন্ধুতে বুঝল যখন ভুল
ঝরে গেল অবুঝ গোলাপ ফুল।।

আমি সাগরের বেলা

  • শিল্পীঃ মান্না দে
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি


আমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ
বারে বারে শুধু আঘাত করিয়া যাও
ধরা দেবে বলে আশা করে রই
তবু ধরা নাহি দাও
জানি না তোমার একি অকরুণ খেলা
তব প্রেমে কেন মিশে রয় অবহেলা
পাওয়ার বাহিরে চলে গিয়ে কেন আমারে কাঁদাতে চাও
বুঝি আমার মালায় মায়ার বাঁধন নাই
আপনজনেরে আপন করিয়া বাঁধিতে পারিনা তাই
আসে আর যায় কত চৈতালি বেলা
এ জীবনে শুধু মালা গেঁথে ছিঁড়ে ফেলা
কোন সে বিরহী কাঁদে মোর বুকে তুমি কি শুনিতে পাও