Saturday, January 7, 2017

মা



  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ দুঃখ কষ্ট যন্ত্রণা
  • সুরকারঃ রাজেশ ঘোষ
  • গীতিকারঃ প্রদীপ সাহা

আমি আল্লাহ্‌ রাসুল নবীর পরে করি যার প্রার্থনা
তার পায়েরই নিচে আমার বেহেশতের ঠিকানা
সে যে আমার মা জননী একটি প্রিয় নাম
কেমন করে শোধ করি মা তোর দুধেরই দাম
দিন দুনিয়ার কিছুই দিয়ে ঋণ শোধ হবে না
দোহায় মাগো আমার আগে উড়াল মারিস না
তোর চেয়ে মা আপন কোথাও নাইরে কেহ নাই
সারা জনম তোর কোলে মা পাই জেনোরে ঠাই
আসবো আমি ফিরে ফিরে যতোই দূরে যাই
মুখখানি তোর দেখলে মাগো শান্তি খুঁজে পাই
তুই যে বড় আদোরিনি তোর তুলনা নাই
তুই পাশে না থাকলে মাগো আমি কষ্ট পাই
চিরকালি নিয়ে শুধু তুই যে হাসি মুখ
নিজের স্বার্থটাকে ভুলে দেখলি আমার সুখ

রুপের বন্যা

  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ বন্ধু তোর খবর কিরে
  • সুরকারঃ বাপ্পা মজুমদার
  • গীতিকারঃ রাজিব আহমেদ
তোর কপালের টিপ চাঁদ
তোর চোখের মনি রাত
অবাক চেয়ে দেখি
রুপের বন্যা একি-
তোর আচল ভরা ফুল
তোর কানে ফুলের দুল
তুই ফুলের মত সখি
বিস্ময় নিয়ে দেখি

ও দূর বাসি



  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ আলিঙ্গন
  • সুরকারঃ রাজেশ ঘোষ
  • গীতিকারঃ রাজিব আহমেদ

কোন চাঁদের জ্যোছনা মেখে
পাগলামী এতো বেশী
কোন বুকের আলিঙ্গনে
ভুলেই গেলে ভালবাসি………

সবার বাংলাদেশ



  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ হৃদয়ে রক্তক্ষরণ
  • সুরকারঃ মনোয়ার হোসেন টুটুল
  • গীতিকারঃ মারজুক রাসেল

তুমি আমার
ছায়া ঢাকা পাখি
ডানা গ্রাম
তুমি আমার
থানা সদর
ছোট্ট জেলা শহর
তুমি আমার
রাজধানী
প্রিয় স্বদেশ
তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ
দুঃখ এলে তুমি খোলো সকল সুখের ঝাপি
উষ্ণতা দাও যখন আমি ভীষন শীতে কাপি
তোমার কাছে সব ফিরে পাই হই যদি নিঃশেষ
তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ
তোমার কাছে জমা আছে অনেক ক্ষমতা
কাঁদাও হাসাও যা-ই করো তোমার মমতা
আমি মাথা পেতে নেই মেনে তোমারই নির্দেশ
তুমি আমার, তুমি তাহার ,সবার বাংলাদেশ
তোমায় নিয়ে যখনি কেউ ছিনিমিনি খেলে
তখন বুকের প্রতিবাদী পাখী বিদ্রোহী ডানা মেলে
উড়ে গিয়ে গুড়িয়ে দেয়, খেলোয়াড় আর খেলা
তোমার যে কোনো প্রয়োজনে তৈরী সারাবেলা

জ্বলতে দে না


  • শিল্পীঃ আসিফ আকবর ও ডলি সায়ন্তনী
  • অ্যালবামঃ প্রজেক্ট ডলি সায়ন্তনী
  • সুরকারঃ প্রীতম
  • গীতিকারঃ প্রীতম


তোকে দেখে এক লুকে’ তে
মন হারাবো ভাবতে পারিনি
খুজঁছি আমি হায়
মন গেল কোথায়
মন তো আমি ডিলিট করিনি ।।
ম্যাড হলাম ফর ইচ আদার
প্রেম হলো যে ডাউনলোড
তুই আমার পাসওয়ার্ড সোনা
আমি সিকিউরিটি কোড
দেখবে আর জ্বলবে সব লোকে
সেলফি তুলে দেবো ফেসবুকে।।
জ্বলতে দে না
দেখবে আর জ্বলবে সব লোকে
সেলফি তুলে দেবো ফেসবুকে।।
জ্বলতে দে না
মন জানে
কি জানে ?
সে জানে তুই ছাড়া বাঁচবো না
তাই বুঝি স্বপ্নেরা মাঝে মাঝে হায় বড় আনমনা
হাওয়াতে লিখেছি কত যে তোর নামে কবিতা
তাই বুঝি আজ হাওয়া কানে কানে বলে শুধু তোর কথা
তোর ভালোবাসা তোর কাছে আসা পাগল আমাকে করেছে
তোর হাসির রেশ স্বপ্নে লাগে বেশ সাত রঙ্গে মন যে ভরেছে
তোর চলার ঢং তোর ঠোটের রঙ আমায় হাত ধরে টেনেছে
তোর কানের দুল হাওয়ায় ওড়া চুল আমার বুকে ফিলিংস এনেছে
ম্যাড হলাম ফর ইচ আদার
প্রেম হলো যে ডাউনলোড
তুই আমার পাসওয়ার্ড সোনা
আমি সিকিউরিটি কোড
দেখবে আর জ্বলবে সব লোকে
সেলফি তুলে দেবো ফেসবুকে।।
জ্বলতে দে না
দেখবে আর জ্বলবে সব লোকে
সেলফি তুলে দেবো ফেসবুকে।।
জ্বলতে দে না
মন বলে
কি বলে ?
সে বলে ভালোবাসা তোরই নাম
তাই বুঝি চুপি চুপি তোকে ছুঁয়ে না বলে তোর হলাম
কত চেনা তবুও কেন যে তুই আজো অচেনা
চাঁদ ওকি জানে তার আছে কতটুকু নীল জোছনা
তোর পথে তে পা বাড়াতে চাই যাব রূপকথার পাড়াতে
হাত ধরে নে তুই মন বলে শুধুই পারবো না তোকে হারাতে
ঐ আঁচলে তোর ব্ল্যাক কাজলে তোর ফেঁসে গেছি সেই কবে থেকে
তোর গালের টোলা তোর নরম কোল করেছে ক্রেজি আমাকে
ম্যাড হলাম ফর ইচ আদার
প্রেম হলো যে ডাউনলোড
তুই আমার পাসওয়ার্ড সোনা
আমি সিকিউরিটি কোড
দেখবে আর জ্বলবে সব লোকে
সেলফি তুলে দেবো ফেসবুকে।।
জ্বলতে দে না
দেখবে আর জ্বলবে সব লোকে
সেলফি তুলে দেবো ফেসবুকে।।
জ্বলতে দে না

তবুও ভালবাসি



  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ তবুও ভালবাসি
  • সুরকারঃ কথা, সুর ও সঙ্গীত- প্রীতম
  • গীতিকারঃ কথা, সুর ও সঙ্গীত- প্রীতম

আকাশে তারারা যত
এ বুকে ততটা ক্ষত
দু’চোখ আশ্রু স্নাত
তোমার কারনে
তোমাকে চেয়েছি যত
বেদনা জমেছে তত
স্মৃতিরা শত শত
কাঁদায় অকারনে
তবু মন কিছুতেই
ভোলে না তোমায়
আজি ভালোবাসি
তবু ভালোবাসি তোমায়
তুমি যতই কাঁদাও আমায় ।।
ইচ্ছে ডানার পালকি চড়ে
এসেছিলে তুমি এই অন্তরে
আজ নাই তুমি নাই
শুন্যতা মনে বিরাজ করে
তবুও ভালবাসি
আজও ভালবাসি তোমায়
তুমি যতই কাঁদাও আমায়।।
বন্ধু তোমায় মনে পড়ে
তুমি ছিলে বুকের পাঁজর জুড়ে
আজ নাই তুমি নাই
শূন্যতা মনে বিরাজ করে ।।
তবুও ভালবাসি
আজও ভালবাসি তোমায়
তুমি যতই কাঁদাও আমায়।।

এক একে এক, দুই একে দুই


  • শিল্পীঃ সনত্‌ সিনহা
  • অ্যালবামঃ চিলড্রেন রাইমস্‌
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি
  • বছরঃ পাওয়া যায় নি
এক একে এক, দুই একে দুই-
নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে,
নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে
মন বসে কি আর!
আহা হা! চণ্ডী তলায় বাদ্যি বাজে ঢাক গুরু গুর
জা গি না, তাক্‌ তা ধিনা, তাক্‌ তা ধিনা, তাক্‌ কুরু কুর
কুরুর কুরুর তাক্‌ !
দু একে দুই, দুই দুগুণে চার
তিন দুগুণে ছয়, চার দুগুণে আট
ভাল্লাগেনা পুজোর সময় পাঠশালার এই পাঠ,
গুরুমশাই বসে আছেন চশমাটি আঁট-সাঁট।
কে জানে, এতক্ষুণে হয়ত মায়ের মুখ হল রঙ করা!
আনমনা ওই ছেলেরা সব, থাক্‌ না এবার পড়া!
মন বসে না আর!
আহা হা! চণ্ডী তলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর!
জা গি না, তাক্‌ তা ধিনা, তাক্‌ তা ধিনা, তাক্‌ কুরু কুর
কুরুর কুরুর তাক্‌ !
তিন একে তিন, তিন দুগুণে ছয়
চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ
ভুল হয়ে যায়, কঠিন পড়ায়, মন মানে না বশ,
পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস!
কে জানে, এবার বোধয় সিংহ-রাজের কেশর দিল জুড়ে!
অসুর বোধয় বেরিয়ে গেছে মোষের পেটটি ফুঁড়ে!
মন মানে না আর!
আহা হা! কতক্ষণে যাবে এসব দেখবে ঠাকুর!
জা গি না, তাক্‌ তা ধিনা, তাক্‌ তা ধিনা, তাক্‌ কুরু কুর
কুরুর কুরুর তাক্‌ !