Saturday, January 7, 2017

আমি তোমার জন্য বৈশাখী ঝড়ে বানাতে পারি বাড়ী



  • শিল্পীঃ কুমার বিশ্বজিত
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি


আমি তোমার জন্য বৈশাখী ঝড়ে বানাতে পারি বাড়ী
আমি তোমার জন্য জ্যৈষ্ঠের তাপে পোড়াতে সবি পারি
আমি তোমার জন্য আষাঢের মেঘে হয়ে যেতে পারি ক্ষ্রুদ্ধ
আমি তোমার জন্য শ্রাবণে স্নানে হয়ে যেতে পারি শুদ্ধ।
আমি তোমার জন্য ভাদ্রের আকাশে একলা পাখি
আমি তোমার জন্য আশ্বিনে পুষে কষ্ট রাখি
আমি তোমার জন্য কার্ত্তিকে ঝরি সোনা সোনা রোদ্ হয়ে
আমি তোমার জন্য অগ্রহায়নে মাতি নবান্নের উৎসবে।।
আমি তোমার জন্য পৌষে ঘুরে আল পথ ধরি
আমি তোমার জন্য মাঘে নিশিতে স্বপ্ন বুনি
আমি তোমার জন্য ফাগুনের স্লোগানে মিলেমিশে একাকার
আমি তোমার জন্য চৈতালী সাজ়ে হতে চায় শুধু তোমার।।

আমার চোখের দেখা ভুল হলো

  • শিল্পীঃ কুমার বিশ্বজিত
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ পাওয়া যায় নি

আমার চোখের দেখা ভুল হলো
তোমার মনটা জানার পরে
তোমার বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে
মুখটি তোমার পূর্ণিমার চাঁদ
মনটা অমাবস্যা
আজকে যদি রোদ্র থাকে
কালকে দেখি বর্ষা
তুমি কেমনতরো মানুষ রে
আমি হাড়ে হাড়ে বুঝি রে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে
মিষ্টি কথার অন্তরালে
ধ্বংস করার মন্ত্র
কিভাবে যে মন ভাঙা যায়
করছে (?) ষড়যন্ত্র
তোমায় না চেনার এ মাশুল যে
আমি দেব এ জীবন ভরে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে

অনেক কেঁদেছি আমি

  • শিল্পীঃ মনি কিশোর
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি

অনেক কেঁদেছি আমি তোমায় ভালোবেসে
অনেক হারিয়েছি আমি তোমার কাছে এসে
জানিনা এর শেষ হবে যে কোনখানে
সাজানো সুখের ঘরে আগুন তুমি যে দিলে
জানিনা কি সুখ খুঁজে তুমি তাতে পেলে
আজো একা ভাবি পাইনা খুঁজে মানে
আজো মনে উঁকি দেয় তোমার প্রথম লেখনি
জলে ভরে ওঠে দুটি চোখ আমার তখনি
আজো চেয়ে থাকি ফিরে যাওয়া পথ পানে।।

নন্দিনী


  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ দুঃখিনী রাত
  • সুরকারঃ মনোয়ার হোসেন টুটুল
  • গীতিকারঃ তানভির তারেক


আমার এ হৃদয় তোমাকে ভেবে
একাকী কাঁদে সুখের আশায়
ওগো নন্দিনী আমি ভাবিনি
হারাতে হবে কখনো তোমায়
ওগো নন্দিনী আমি ভাবিনি
তুমি ভুলে যাবে কখনো আমায়
আজ তুমি অনেক দূরে
কিসের মোহে হারালে
আমাকে একা করে
পেরেছ কি সুখী হতে
ওগো নন্দিনী আমি ভাবিনি
হারাতে হবে কখনো তোমায়
ওগো নন্দিনী আমি ভাবিনি
তুমি ভুলে যাবে কখনো আমায়
এখনো আমার এ মন
থাকে শুধু স্মৃতি নিয়ে
তোমাকে পাওয়ার আশায়
একা আজো স্বপ্ন দেখে
ওগো নন্দিনী আমি ভাবিনি
হারাতে হবে কখনো তোমায়
ওগো নন্দিনী আমি ভাবিনি
তুমি ভুলে যাবে কখনো আমায়

এছাড়াও দেখুন...

যতই দুঃখ দাও তুমি আমাকে


  • শিল্পীঃ তপন চৌধুরী ও শকিলা জাফর
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ নাজির মাহমুদ
  • গীতিকারঃ আহমেদ রিজভী


যতই দুঃখ দাও তুমি আমাকে
অশ্রু ঝরাও যত এই দুচোখে
তবুও ভালবাসি তোমাকে।
ভোরের স্নিগ্ধ আলো হাসে পৃথিবী
আমার দুঃখে সুখে তুমিই সবই
সাগর ভালবেসে বুকে রাখে ঢেউ
আমার দুচোখে তুমি নেই আর কেউ
বিরহের ব্যাথা যত দাও আমাকে
তবুও ভালবাসি তোমাকে।।
রোদেলা দুপুরে তুমি শীতল ছায়া
আমার শূন্য বুকে তুমিই মায়া
জ্যোছনার চাঁদ তুমি রাতের তাঁরা
প্রাণহীন এ দেহ তোমাকে ছাড়া
বেদনার মেঘ যত দাও না বুকে
তবুও ভালবাসি তোমাকে।।

উচ্ছেদ



  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ হৃদয়ে রক্তক্ষরণ
  • সুরকারঃ পলল্লব সান্না
  • গীতিকারঃ শহীদুল্লাহ ফরায়জী

আমি যদি প্রেমে পড়ি তুমি কি করবে
প্রেমতো নয় বেআইনি বাড়ি
উচ্ছেদ করে দেবে আমায়
উচ্ছেদ করে দেবে…………

এবার পূজোয় চাই আমায় বেনারসি

  • শিল্পীঃ অলকা ইয়াগনিক
  • অ্যালবামঃ পূজোর গান
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি


এবার পূজোয় চাই আমায়
বেনারসি শাড়িরে-
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেব গলায় দড়ি রে
নাকছাবি আর ঝুমকো লতা
এবার আমায় চাইরে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেবো গলায় দড়িরে।
গেল বছর পূজার আগে
বাবার বাড়ি দিয়ে এলি,
পূজো যখন হয়ে গেল
অমনি আমায় নিতে গেলি।
বাপের বাড়ি এবার যাবোনা,
গেলে ফিরে আর আসবোনা
একা একা থাকার তখন
বুঝবি কত জ্বালারে।
পাবে কোথায় এত টাকা
কার কাছে পাতবি হাত,
মিথ্যা কথা সাজিয়ে বলে
করিছ রে তুই বাজিমাৎ।
মিষ্টি কথা আর ভুলবো না
কোন ছুতা যে তোর শুনবো না
ধোঁকা দিলে পাবিরে তুই
ধোঁকা দেওয়ার খেলারে।
ভালো মানুষ পেয়ে আমায়
সারা জীবন ঠকিয়ে যাবি
এমন যদি ভেবে থাকিছ,
তুই হারাবি সুখের চাবি।
ভবী এবার জানিস্ ভুলবেনা
জ্বালা কি যে তোর চলবেনা
কত ধানে হয় কত চাল,
এবার যেটা দেখবি রে।
নাকছাবি আর ঝুমকো লতা
এবার আমায় চাইরে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেবো গলায় দড়িরে।।

ভেবেছিলাম আঙ্গুল ছোঁব



  • শিল্পীঃ সাহস মোস্তাফিজ
  • অ্যালবামঃ সাহস রিটার্নস
  • সুরকারঃ ফোয়াদ নাসের বাবু
  • গীতিকারঃ রঞ্জু প্রসাদ মণ্ডল

ভেবেছিলাম আঙুল ছোঁব, আঙুল চুয়ে বিষ নেমেছে
সত্তা জুড়ে ছড়িয়ে থাকা হাসনাহেনায় মেঘ জমেছে।
হিসেব কষে আঁক মেলানো, চক মেলানো স্বপ্নসারি
বুকের মধ্যে আলপনা দেয় শ্যাওলা-ধরা বসতবাড়ি
রিক্ত হাতে এখন শুধু ব্যক্তিগত দুঃখ কুড়াই
মেঘের ওপর মেঘ জমিয়ে ভালো থাকার স্বপ্ন সাজাই।।
জ্যোৎস্না ভিজে একাই জাগি, রাতের পরে রাত জমা হয়
চোখের নিচের অন্ধকারে কান্নাগুলো শব্দ হারায়।
রিক্ত হাতে এখন শুধু ব্যক্তিগত দুঃখ কুড়াই
মেঘের ওপর মেঘ জমিয়ে ভালো থাকার স্বপ্ন সাজাই।।
শরীর জুড়ে আঁধার মেখে, আলোর মাঝে আড়াল খুঁজি
আঙুল মেপে জমিয়ে রাখি একলা থাকার ছোট্ট পুঁজি।
রিক্ত হাতে এখন শুধু ব্যক্তিগত দুঃখ কুড়াই
মেঘের ওপর মেঘ জমিয়ে ভালো থাকার স্বপ্ন সাজাই।।

আমি তোমার হাতে রেখে হাত


  • শিল্পীঃ সাহস মোস্তাফিজ
  • অ্যালবামঃ সাহস রিটার্নস
  • সুরকারঃ সাহস মোস্তাফিজ
  • গীতিকারঃ রঞ্জু প্রসাদ মণ্ডল, সাবিকুন নাহার সুমি
আমি তোমার হাতে রেখে হাত
হারিয়ে যাবো দূর বহুদুর
তোমার মাঝে খুঁজে নেবো
আকাশ ছোঁয়া প্রজাপতি সুর
তুমি আমার উদাসী সত্তা পাগল করা প্রাণ
তুমি আমার মন বাগানে পবিত্র এক গান…
তুমি স্নান করো মেঘ ধোয়া জলে,
লজ্জায় চাঁদ ঢেকে যায়
কিছু মধুমাস বুনোহাঁস হয়ে
দিগন্তে নীল ছুয়ে যায়
মেঘ মলাটে প্রেমের নেশায় অভিসারী দুটি প্রাণ…
মেঘ মলাটে প্রেমের নেশায় সুখপিয়াসী দুটি প্রাণ…
মন বাড়িতে, জোছনা রাতে
এই অভিসারী লগ্ন
আবেগের কানা গলি বেয়ে,
মন নীল কুয়াশায় মগ্ন
তুমি জান্নাত তুমি শান্তি, তুমি বৃষ্টি সুরের গান…
তুমি জান্নাত তুমি শান্তি, জানে খোদা মেহেরবান…

স্বপ্নের বিবর্তন


  • শিল্পীঃ সাহস মোস্তাফিজ
  • অ্যালবামঃ সাহস রিটার্নস
  • সুরকারঃ বাপ্পা মজুমদার, সাহস মোস্তাফিজ
  • গীতিকারঃ সাহস মোস্তাফিজ

বাড়ি ফেরার পথে ঝুলতে থাকা চৈতালির গেট
অবুঝ চোখে স্বপ্ন আঁকা ভাবনা অনিঃশেষ
স্বপ্নের ধুলো মাখা পথে হাতে হাত রেখে চলা
দৃপ্ত শপথ প্রেরণা আজও অপরাজেয় বাংলা
বন্ধুর হাতে গিটার আর আমার কন্ঠে গান
জীবন পথের ধুসর মায়ায় বন্ধুর পিছুটান।।
মলের মাঠে শর্ট ক্রিজ ক্রিকেট দুই একটা রান চুরি
ক্লাশের শেষে আড্ডাবাজি ডাকসুর ভেলপুরি
কলাভবন, শহীদ মিনার, কার্জনে ঘোরাঘুরি
কারও হাতে সিগারেট আর কারও হাতে ঝালমুড়ি
আড্ডাবাজির নেই যে শেষ কখন পাঁচটা বাজে
চৈতালিতে বাড়ি ফেরা, কেউ বা অন্য কাজে
এই তো জীবন স্বপ্নিল জীবন
মিস করি তাই ভীষণ
এভাবেই হাতে হাত রেখে চলে
স্বপ্নের বিবর্তন…
বন্ধুর হাতে গিটার আর আমার কন্ঠে গান
জীবন পথে ধুসর মায়ায় বন্ধুর পিছুটান
জেগে থাকা ফুলার রোড আর সোডিয়ামের বাতি
হন্টক হয়ে ছুটতাম পথে সন্ধ্যা থেকে রাতি
মামায় বসে গরম ভাত আর মুরগীর ঝালফ্রাই
এক বাটিতে হয়ে যেত তিন জনের পেট ঝালাই
বন্ধুর হাতে গিটার, আর সঞ্জীব দা’র গান
আমি তোমাকেই বলে দেবো কি যে একা দীর্ঘ রাত
আমি হেঁটে গেছি বিরান পথে…
ভালোবাসার ক্যনভাস রাঙায় টিএসসির ওই ঘাস
মিষ্টি আবেশ ছুঁয়ে যেত প্রিয়ার চোখের আকাশ
কখনো আমতলায় কিংবা কখনো বটতলায়
কাক মামাটা ভীষণ পাজি প্রেমের রেশটা থামায়
কিনে দিতাম বইমেলাতে হুমায়ুনের বই
মধুমাখা সেই দিন গুলো হারিয়ে গেলো কই
এই তো জীবন স্বপ্নিল জীবন
মিস করি তাই ভীষণ
এভাবেই হাতে হাত রেখে চলে
স্বপ্নের বিবর্তন…
বন্ধুর হাতে গিটার আর আমার কন্ঠে গান
জীবন পথে ধুসর মায়ায় বন্ধুর পিছুটান
কথা ও সুর- সাহস মোস্তাফিজ
সংগীতায়োজন- বাপ্পা মজুমদার

মেঘ দেখে

  • শিল্পীঃ সামিনা চৌধুরী ও আসাফ খান
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ কাউসার আহমেদ চৌধুরী
  • বছরঃ পাওয়া যায় নি

মেঘ দেখে আমি সেই মেঘ দিয়ে
চেয়েছি মুছতে ক্লান্ত মনের মেঘ।
আমি বৃষ্টির জল জমে থাকা মন
ধুয়েছি বৃষ্টির জলে
স্বাগতম ঐ বরষার ঘন মেঘ
স্বাগতম ঐ বৃষ্টির ধারা বেগ
সারাটা আষাঢ় শ্রাবণ জুড়েই চলে
শ্রাবণ জুড়েই চলে
প্রকৃতির কাছে আমি ফিরে যাই বারে বারে।
বিষন্নতার উন্মাদে মিশে চন্দ্রালোকের চরে
আর প্রকৃতির কাছে নির্ভয়ে আজ
হৃদয় দিয়েছি মেলে
স্বাগতম ঐ বরষার ঘন মেঘ
স্বাগতম ঐ বৃষ্টির ধারা বেগ
সারাটা আষাঢ় শ্রাবণ জুড়েই চলে
শ্রাবণ জুড়েই চলে
জীবনের কাছ থেকে দূরে যাই যত বারে।
বিষের বাঁশির সংকেত শুনে
থেমে যাই তত বারই
যাক জীবনের কালো ধুয়ে যাক আজ
এই বরষার জলে
স্বাগতম ঐ বরষার ঘন মেঘ
স্বাগতম ঐ বৃষ্টির ধারা বেগ
সারাটা আষাঢ় শ্রাবণ জুড়েই চলে
শ্রাবণ জুড়েই চলে

যেন কিছু মনে করো না


  • শিল্পীঃ শ্রীকান্ত আচার্য্য
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়

যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে
কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে
কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে
তার কোন কথা শুনে থেমোনা গো কোনমতে
চোখ দুটি ভরো না অভিমান এ আঁখিজলে।।
ফাগুনকে আজও মনে পড়ে মেঘ এলে ফাগুনে
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।
তাই বলি দেখা পেলে ভেঙ্গে তুমি পরোনা গো
স্বরলিপি নাই থাক গান ভুল করোনা গো।
সব কথা গঞ্জনা মানো শুধু খেলাছলে।।

আকাশের চাঁদ



  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ জানরে
  • সুরকারঃ লাকি আকন্দ
  • গীতিকারঃ রাসেল আশেকি


আকাশের চাঁদ তুমি জমিনের ফুল
তোমার সাথে মিলতে চাওয়া মস্ত বড় ভুল
মস্ত বড় ভুল আমার মস্ত বড় ভুল
তোমার সাথে মিলতে চাওয়া মস্ত বড় ভুল…………।।

ও রাতের তারারে


  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ বন্দী
  • সুরকারঃ রাজেশ ঘোষ
  • গীতিকারঃ প্রদীপ সাহা
ও রাতের তারারে বলনা তুই আমারে
এতো কষ্ট কেমন করে বুকে দেব ঠাই
ভালবাসি আমি যারে সে কেন বুঝলোনা
ভালবাসার মূল্য দিয়ে কিনেছি যন্ত্রণা…………।।

তুমি নেই কাছাকাছি

  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ ঠিকানা বিহীন পথে
  • সুরকারঃ মনোয়ার হোসেন টুটুল
  • গীতিকারঃ প্রদীপ সাহা
  • বছরঃ পাওয়া যায় নি
  • বিভাগঃ আধুনিক

এতোটা ভালবাসা ভাগ্যে ছিল
ভাবতেই বড় সুখে চোঁখ ভিজে যায়
তুমি নেই কাছাকাছি দু’জনায় তবু আছি
হৃদয়ের একই ঠিকানায়………..।।

আমি তোমারই ছিলাম



  • শিল্পীঃ মনি কিশোর
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি

আমি তোমারই ছিলাম
তোমারই আছি
থাকবো চিরদিন
যেখানেই থাকি যতদূরে।
তোমায় আমি বেসেছি ভালো
তুমি আমার নয়নের আলো
প্রদীপ হয়ে জ্বলো মনের গভীরে।।
তুমি আমার আমি যে তোমার
বুঝে নিয়ো কে যে তুমি আমার
সুখ হয়ে আছো আমার অন্তরে।।

আমার না যদি থাকে সুখ



  • শিল্পীঃ মান্না দে
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ মান্না দে
  • গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়
আমার না যদি থাকে সুখ
তোমার আছে তুমি তা দেবে
তোমার গন্ধহারা ফুল
আমার কাছে সুরভি নেবে
এরই নাম প্রেম
জীবনে যা গর্ব হয়
মরণে নেই পরাজয়
চোখের স্মৃতির মণিদীপ
মনের আলোয় কিছু কি নিভে
এরই নাম প্রেম
দুজনেই দুজনাতে মুগ্ধ
দুজনের বুকে কত সুন্দর
দুজনার গীতালীর ছন্দে
তন্ময় দুজনার অন্তর
এর কাছে স্বর্গ-সুধার
বেশী আছে মূল্য কি আর
আমার দেবতা সেও তাই
প্রেমের কাঙাল পেয়েছি ভেবে
এরই নাম প্রেম

আজ তুমি দূর বহুদূর

  • শিল্পীঃ তপন চৌধুরী
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ আলাউদ্দিন আলী
  • গীতিকারঃ নাসির উদ্দিন খান

আজ তুমি দূর বহুদূর হারিয়ে ফেলেছি আমি সুর
জ্বলে গেছে অন্তর মরে গেছে চাওয়া
হবে না হবে না বুঝি আর কোন গান।।
কবিতার মতো করে বলতে কথা
সে কথাই বুকে বেজে দেয় যে ব্যথা
হৃদয়ের নোঙর ছিঁড়েছে বাঁধন
পাবে না পাবে না বুঝি জোয়ারের টান।।
ভাগ্যে ছিল বুঝি এই পরিহাস
ব্যথারই ধোঁয়ায় ঢাকা মেঘলা আকাশ
উঠেছে এমন ঝড় মরেছে জীবন
যাবে না যাবে না ভোলা তোমার এই দান।।

ভালবাসিয়া



  • শিল্পীঃ আসিফ আকবর
  • অ্যালবামঃ তুমি এলে না
  • সুরকারঃ শওকাত
  • গীতিকারঃ শওকাত
তুমি চলিয়া গেলা
ফেলিয়া পেছনে তোমার ছায়া
ভালবাসিয়া বন্ধু গেলা চলিয়া
রাখিয়া গেলা শুধু মায়া ।।
বাতাসে করিয়া ভর
তুমি ভাংগিলে আমার ঘর
চক্ষু মেলিয়া দেখিলাম একা
ভাংগিল স্বপন আমার
থাকিল তোমার ……
বুঝিলাম আমি কতটা ফাঁকা
ভালবাসিয়া বন্ধু গেলা চলিয়া
রাখিয়া গেলা শুধু মায়া ।।





  • শিল্পীঃ তপন চৌধুরী
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ মনোয়ার হোসেন টুটুল

নিঝুম রাতে প্রদীপ জ্বেলেছে তাঁরা
বন্ধু তুমি গো এসো না কাছে আমার।
আমি তো যুগে যুগে দিগন্তে
গেয়ে যাব তোমারই গান।
ঝিনুক কুড়িয়ে মালা গেথেছি আমি
ছিড়ে ফেলো না যতন করো তুমি।
আশা আমার ভালবাসা
আমি তো যুগে যুগে দিগন্তে
গেয়ে যাব তোমারই গান।
সন্ধ্যা আকাশে মাতাল হাওয়ার দোলে
ধন্য হবো শুধু তুমি কাছে এলে।
কোন বাধা মানে না আর
আমি তো যুগে যুগে দিগন্তে
গেয়ে যাব তোমারই গান।